২৪ সেপ্টেম্বর ২০২২


কাজিরবাজার ব্রিজে দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর কাজিরবাজার ব্রিজের উপর মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নির্মল সরকার (৩০) নামের একজন নিহত হয়েছেন। নিহত নির্মল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার দূর্গাপুর গ্রমের সুকলাল সরকারের ছেলে। তিনি আম্বরখানায় একটি ফার্মেসিতে স্টাফ হিসেবে কাজ করতেন। এঘটনায় মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে এঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে কাজিবাজার ব্রিজের উপর দক্ষিণ সুরমা যাওয়ার লেনে মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ আমিন (২৯) এবং বাইসাইকেল আরোহী নির্মল সরকারের (৩০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুইজনেই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী নির্মল সরকারকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন