৪ নভেম্বর ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং পালিত। এ উপলক্ষে শনিবার সকালে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে দুপুর ১২টায় চুনারুঘাট থানা হল রুমে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কুমার পালের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইসচেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এম এ মালেক জাপানি, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার ওসি তদন্ত প্রজীত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাস্টার, এজাজ ঠাকুর চৌধুরী, প্রেসক্লাব সহসভাপতি মহিদ আহমদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এস আর রুবেল, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, মিজানুর রহমান মিজান, মাসুদ আহমেদ প্রমুখ ।
এএস // মিজান // আতারা