৯ আগস্ট ২০২২


শ্যালিকা অন্তঃসত্ত্বা, দুলাভাই কারাগারে

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শ্যালিকাকে (২৮) ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুলাভাইয়ের নাম ছায়েদ আহমদ (৩৫)। তিনি উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় গ্রামের মিনর উল্লাহর ছেলে।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রায় ১ মাস আগে ছায়েদ আহমদ তার শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুলাভাই ছায়েদ জোরপূর্বক গর্ভপাত করান। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরর পর আমরা আসামিকে গ্রেপ্তার করি।

শেয়ার করুন