২৩ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : বৃটেন সফররত সিলেটের শীর্ষ দৈনিক পুণ্যভুমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সিলেট মিডিয়া কর্পোরেশন। তিনি প্রতিষ্ঠানটির সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে মানবিক সংগঠন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর ব্রিটেনে সফর উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনার আয়োজন করে।
এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, আমি নিজেও একজন প্রবাসী আর যারা প্রবাসে থাকেন, আপনাদের সমস্ত জ্ঞান, বুদ্ধি এবং অর্থ দিয়ে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।এবং গুরুত্বটাকে প্রাধান্য দিয়ে যাচ্ছেন আপনারা।
তিনি বলেন, আমার প্রকাশনায় দেশ থেকে প্রকাশিত দৈনিক পুণ্যভূমি পত্রিকায় প্রবাসীদের সুবিধাসংবলিত বিভিন্ন সংবাদ প্রকাশ করা হয়ে থাকে।তিনি বলেন প্রবাসীরা দেশে কোন ধরনের হয়রানির শিকার হলে তা আমরা ফলাও করে প্রকাশ করে থাকি।
সিলেট মিডিয়া কর্পোরেশন এর চেয়ারম্যান কালাম মতিন লুলু’র সভাপতিত্বে সম্বর্ধনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মিডিয়া কর্পোরেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব অলি আহমেদ এমবিই, ফেঞ্চুগঞ্জ কল্যান পরিষদ ইউকে’র সভাপতি ফজলুর রব সোহেল , উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের সভাপতি ফজলুর রহমান, শওকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল ইসলাম রাজা, কমিউনিটি নেতা জমিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ এর কৃতি সন্তান আব্দুল মান্নান, জিল্লুর রহমান, নেহাদুল ইসলাম শিপন, জগলু মিয়া, সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ থেকে প্রকাশিত দৈনিক পুণ্যভূমি অনলাইন ভার্সন, ই-পেপার এবং ওয়েবসাইটে প্রবাসে বসে আমরা দেশের খবরাখবর পেয়ে থাকি পাশাপাশি পত্রিকার সম্পাদক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই প্রবাসীদের সুখ-দুখের খবর তুলে ধরার জন্য।
অলি আহমেদ এমবিই তাঁর বক্তব্যে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীর দেশে সব ধরনের কাজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক পুণ্যভূমি’র প্রকাশক কৃতজ্ঞতা প্রকাশ করেন, আলহাজ্ব আবুল কালাম এবং মিডিয়া কর্পোরেশন এর সেক্রেটারি জন সেবাই যার ব্রত আলী হোসেন এবং ব্রিটেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সিলেট মিডিয়া কর্পোরেশনের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি।