৬ এপ্রিল ২০২২


সৌদিতে গাড়িচাপায় তিন বাংলাদেশি নিহত

শেয়ার করুন

প্রবাস ডেস্ক : সৌদি আরবে বেপরোয়া গতির গাড়িচাপায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহত সবাই সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার সৌদির খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন