৬ আগস্ট ২০২০


লেবাননে বিস্ফোরণে ৪ বাংলাদেশির মৃত্যু, আহত ৯৯

শেয়ার করুন

লেবাননে প্রতিনিধি : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৯ জন বাংলাদেশি।আহতদের মধ্যে বাংলাদেশ নৌ বাহিনীর সদস্য রয়েছেন ২১ জন। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল। মাদারিপুরের মিজানুর রহমান ও কুমিল্লার রেজাউল। এছাড়া আহত হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ জন সদস্য।

বুধবার লেবাননের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণে আহত ৯৯ জনের মধ্যে প্রবাসী বাংলাদেশি ৭৮ জন। আর নৌ বাহিনীর ২১ জন। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস।

এদিকে লেবাননে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে সেখানের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন