২০ সেপ্টেম্বর ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেছেন, প্রতিবন্ধীদের জীবন মানোন্নয়নে কাজ করা সরকারের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব। শারীরিক প্রতিবন্ধীই ওদের প্রধান প্রতিবন্ধকতা। বিদ্যালয়ে ভর্তি হলেও নিয়মিত যেতে পারে না। কিন্তু লেখাপড়ার অদম্য ইচ্ছে তাঁদের।
বালাগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরে সিলেট জেলা শিক্ষা অধিদফতর থেকে বালাগঞ্জ উপজেলার ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার ও ৩টি শ্রবণযন্ত্র প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন,বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রকিব ভুঁইয়া, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন সহ প্রমুখ।
হুইল চেয়ার সুবিধাভোগীরা হচ্ছে উপজেলার বির্ত্তনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, রিপাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, শিওরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন। শ্রবণযন্ত্র সুবিধাভোগীরা হচ্ছে উপজেলার পূর্ব পৈলনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, বির্ত্তনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জনকে দেয়া হয়।