৯ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : শহরতলীর তেমুখীতে মোটর সাইকেল চুরি নিয়ে দু’গ্রামবাসীর ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহিদ আহমদসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে ২টা থেকে সৌরভগাঁও ও কুমারগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
চেয়ারম্যান শাহিদ আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। পরে বেলা সোয়া ২টায় পরিস্থিতি শান্ত হয়ে আসে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।
(আজকের সিলেট/৯ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)