১৭ সেপ্টেম্বর ২০২২


মধ্যনগরে বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড কতৃক নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড
কতৃক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান’কে সর্বপ্রথম সংবর্ধনায় মানপত্রের মাধ্যমে ভূষিত করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার অস্থায়ী কার্যালয়ে জাতির শ্রেষ্ঠসন্তান বীরমুক্তি যোদ্ধা মোঃনুরুল ইসলামের সভাপতিত্বে গলহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃআব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্মআহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, দপ্তর সম্পাদক আলাউদ্দীন, শ্রমিকলীগের সভাপতি সামছুদ্দীন মাস্টার, উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি অমরেশ রায় চৌধুরী, মৎসলীগের আহ্বায়ক রুহুল আমিন খান, আড়ৎদার সমবায় সভাপতি জহিরুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, শিক্ষক গোলাম জিলানী, মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মেরপক্ষে মাসুদ রানা, ঝুটন মিয়া, রাসেদ আলম প্রমুখ।

বক্তাগণ মধ্যনগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় সংস্কারের দাবী এবং মধ্যনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধাগনদের এমন মহতী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ স্যালুট জানিয়েছেন। প্রধান অথিতির বক্তব্যে পিতাদের কাজ সন্তানের সংবর্ধনার বিষয়টিকে স্যালুট জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিসার ইনচার্জ জাহিদুল হক নাজমূল। সংবর্ধিত কর্মকর্তা নাহিদ হাসান খান-তাঁর বক্তব্যে অচিরেই সংষ্কার করা হবে বলে আস্বস্ত করেছেন।

শেয়ার করুন