২৮ ডিসেম্বর ২০২৩


প্রতিক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নির্বাচনী প্রতীক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা অবরোধের হুমকি দিলেন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরমেয়র মুহিবুর রহমান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল আড়াইটার দিকে বিশ্বনাথ পৌরশহরে আয়োজিত মানববন্ধনে এই হুমকি প্রদান করেন তিনি।

মানববন্ধনে তিনি আল্টিমেটাম দিয়ে মুহিব বলেন- বিকালের মধ্যে প্রতীক বরাদ্দ না দিলে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করা হবে।

আরও পড়ুন> প্রতীক বরাদ্ধের দাবীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীর অবস্থান (ভিডিও)

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন মুহিব ও তাঁর কর্মী-সমর্থকরা।

শেয়ার করুন