৩০ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি
ছাতক সংবাদাদাতা : সুনামগঞ্জের ছাতকে রেললাইনের পাশে থেকে পরিত্যাক্ত ২টি মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকার শিংগুয়া নামক স্থানে রেললাইনের পাশে দুটি মানবভ্রূণ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ছাতক থানা পুলিশকে খবর দেন । পরে পুলিশ এসে ভ্রূণ দ ‘টি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি শাহ্ আলম বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ভ্রূণদুটির বয়স ৪-৫ মাস। তবে হাসপাতালে পরীক্ষা নিরিক্ষা শেষে নিশ্চিত করে বলা যাবে আসল বয়স কত। ভ্রূণ দু’টি কে বা কারা রেখে গেছে তার কোন পরিচয় মেলে নি । এ বিষয়ে পুলিশ কাজ করছে।
এএস // আতারা