১৮ সেপ্টেম্বর ২০২২


সিলেট জেলা পরিষদে তিন সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তিন প্রার্থীর মনোনয়পত্র বাতিল করেছেন রিটার্নি কর্মকর্তা। তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শাহা নুর, ৩ ওয়ার্ডের মোহাম্মদ শহিদুর রহমান ও ১৩ ওয়ার্ডের মোহাম্মদ আব্দল গফ্ফার বাবর।

রোববার মনোনয়ন যাচাই-বাচাই শেষে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মজিবর রহমান তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। বাতিলকৃত তিন প্রার্থীর মধ্যে ২ জন ঋণখেলাপি ও ১ জনের হলফনামায় সমস্যাজনিত কারণে মনোনয়ন বাতিল করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী- ১৯ থেকে ২১ সেপ্টেম্বর আপিল আবেদন করা যাবে। আর আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

শেয়ার করুন