৯ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পুত্র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু।
রোববার সকাল ১১ টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে তিনি মনোনয় ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন সংগ্রহ নিয়ে আরমান আহমদ শিপলু বলেন, সিলেট সিটি করপোরেশনে নির্বাচন করার জন্য দলের মনোনয়ন ফরম নিয়েছি। দল চাইলে নির্বাচন করবো।
উল্লেখ্য, ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।