১৭ মার্চ ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে জাতীর জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। শুক্রবার ১৭ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন,পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড,থানা পুলিশ, আওয়ামিলীগ ও অংগ সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমানের নেতৃত্বে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ইউএনও এর সভাপতিত্বে হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, আ,লীগের সাঃ সম্পাদক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন, এ এসপি গোয়াইনঘাট সার্কেল প্রবাসকুমারসিং,ওসি কে এম নজরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক,মুক্তিযুদ্ধা কমান্ডার সাবেক আঃ হক আ” লীগ নেতা সুবাসচন্দ্রপাল ছানা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। সভায় বিভিন্ন ইউপির চেয়ারম্যান, মেম্বার,পদস্হ কর্মকর্তা কর্মচারী, স্হনীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে গোয়াইনঘাট স্টুডেন্ট ক্লাব আয়োজিত বইমেলা ও পরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বাদ জোহর মডেল মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।
বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলার জনপ্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশন গোয়াইনঘাট পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, মিলাদ দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরন। এ ছাড়াও উপজেলা মিহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বিভিন্ন ইউপির কিশোরী ক্লাবে র্যালী, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।