১০ সেপ্টেম্বর ২০২২


সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলা ও শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে বৃষ্টিপাত হয় নি। বৃষ্টিহীন সিলেট অঞ্চলে তীব্র তাপে পুড়ছে মানুষ।

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন