২১ জুলাই ২০২৩
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : টাঙ্গুয়া হাওরে বিদ্যুৎ স্পৃষ্টে হাওরে ডুবে জামরুল হোসেন (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পর্যটক নিখোঁজ জামরুল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চাঁনপাশা ইউনিয়নের বারই গ্রামের মৃত হারুন উর রশিদের ছেলে। আহত দুইজনের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ময়মনসিংহ নান্দাইল নৌকাঘাট থেকে হাফিজা নৌ পরিবহন দিয়ে মোট ২১ জন পর্যটক টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন সন্ধা সাড়ে ৫ টার দিকে। টাঙ্গুয়া হাওর দেখে রাত্রি যাপনের জন্য সন্ধা ৭টায় ওয়াস টাওয়ার থেকে ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে যাওয়ার পথে হাওর সংলগ্ন তরং গ্রামের পশ্চিম পাশে বিদ্যুতের তার টানানো লাইনে স্পৃষ্টে লাগলে নৌকায় থাকা পর্যটকরা বিদ্যুৎ স্পর্শিত হোন। এসময় সবাই হাওরে ঝাপ দিয়ে কিনারায় উঠতে পারলেও নৌকার বাবুর্চি জামরুল ইসলাম নিখোঁজ হোন। পরে চিৎকার শুনে তরং গ্রামের লোকজন তাদের উদ্ধার করেন এবং গুরুতর আহত দুইজনকে শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাইদুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, এসআই আরেফিন ঘটনাস্হল পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।