১০ সেপ্টেম্বর ২০২২


বিশ্বে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে প্রতিদিনই ওঠা-নামা করছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বেজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

শনিবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্তে মৃত্যু হয়েছে এক হাজার ৬৬৭ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন। এতে বিশ্বব্যাপী করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।

এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৮ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩১৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৭০ লাখ ২৬ হাজার ১ জন। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭৫ হাজার ৩৩৮ জন।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০৪ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১০১ জন এবং শনাক্ত এক কোটি ৯৮ লাখ ৮২ হাজার ৩৯৩ জন।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ৩৮৯ জন। এসময়ে মারা গেছেন ৬৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৯৪৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৮১ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৭ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ১২৩ জন। আলোচ্য সময়ে ভারতে করোনায় মারা গেছেন ১৮ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুতে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৮২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৯২০ জন। এদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৮৪ হাজার ৮৬৬ জন।

এদিকে, জার্মানিতে একদিনে মারা গেছেন ৮২ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৫২ হাজার ২৫০ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ২৯৯ জনে।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৯৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে এসময়ে ৫৯ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন