৮ সেপ্টেম্বর ২০২২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদা পাথর পরিবহনের বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষনকিভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায় নি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল নামক স্থানে শাহপরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।
এ সময় সাদা পাথর পরিবহন বাসটি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর ঢুকে পড়ে। এতে বাসে অবস্থানরত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে ২ জন যাত্রী খুবই গুরুতর ভাবে আহত হয়েছে। নিউজ লেখা পর্যন্ত আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।