৮ জানুয়ারি ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা ওসমানীনগরের ৫টি ইউনিয়নে ছাত্রদলের পাল্টা কমিটি ঘোষনা করেছেন দলটির উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়করা। এর আগে উপজেলা ছাত্রদলের আহ্বায়াক ও সদস্য সচিব যুগ্ন আহ্বায়কদের অগুচরে নিজেরে অনুগতদের দিয়ে অনেকটা গোপনেই এসব ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষনাপ করেন। এর পরই প্রত্যেকটি ইউনিয়নে প্রতিবাদের ঝড় উঠে। প্রতিটি ইউনিয়নে ঘোষিত কমিটির বিরোদ্ধে ঝাড়ু মিছিল পর্যন্ত করেন দলটির তৃণমূলের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি আজকের সিলেট ডটকম-এর প্রতিবেদকের কাছে পৌছেছে। এই ৫টি ইউনিয়ন কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। এসব কমিটিতে স্বাক্ষর করেছেন- ওসমানীনগর উপজেলা ছাত্রদরের যুগ্ন আহ্বায়ক মোঃ সুহিনুল হক আক্তার, সাজ্জাদুর রহমান, আব্দুস সামাদ, হাবিব চৌধুরী।
উমরপুর ইউনিয়ন কমিটি : ছাত্রদলের উমরপুর ইউপিতে সভাপতি পদে মুজিবুর রহমান, সিনিয়র সহ- সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, যুগ্ম সম্পাদক আলামিন, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ দিপু।
সাদিপুর ইউনিয়ন কমিটি : ছাত্রদলের সাদিপুর ইউনিয়ন শাখার সভাপতি পদে, রাজু আহমদ, সিনিয়র সহ- সভাপতি আনহার মিয়া, সিনিয়র সহ- সভাপতি বুলবুল আহমদ বাবলু, সাধারণ সম্পাদক মুহিব খান, যুগ্ন সম্পাদক সৈয়দ রকিব আলী, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ রিপন, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন অলি।
বুরুঙ্গা ইউনিয়ন কমিটি : বুরুঙ্গা ইউনিয়ন কমিটিতে ছাত্রদলের সভাপতি পদে ফরিদ আহমদ, সিনিয়র সহ- সভাপতি মনজুর হোসেন, সহ – সভাপতি মিজানুর হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, যুগ্ন সম্পাদক সাহেদ আলী, যুগ্ন সম্পাদক মাসুম আহমদ, সহ- সাধারণ সম্পাদক দিলাল আহমদ ,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন শিপলু, সহ সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম মনি।
তাজপুর ইউনিয়ন কমিটি : তাজপুর ইউনিয়ন কমিটিতে ছাত্রদলের সভাপতি পদে আল মাসুম আবীর, সিনিয়র সহ- সভাপতি আছাদ আহমদ, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক আলী হাসান, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ,সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান।
উসমানপুর ইউনিয়ন কমিটি : উসমানপুর ইউনিয়ন কমিটিতে ছাত্রদলের সভাপতি পদে হিফজুর রহমান নাহিদ, সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাফি, যুগ্ন সম্পাদক নাজমুল হক, সহ-সাধারণ সম্পাদক কামরান আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী আবু সাঈদ সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ।
(আজকের সিলেট/৮ জানুয়ারি/কেএ/এসটি/ঘ.)