১ সেপ্টেম্বর ২০২২


সিলেটে যুবদলের কাউন্সেলে চার পদে ১৫ প্রার্থী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা ও মহানগর যুবদলের কাউন্সিলে চার পদে প্রার্থী হয়েছেন ১৫ নেতা। তার মধ্যে জেলা সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন এবং মহানগরে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে ছয়জন।

নির্বাচন কমিশনারের তথ্যানুসারে, জেলা যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি লিটন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না।

অপরদিকে মহানগর যুবদলের দুই পদে প্রার্থী হয়েছেন আটজন। তাদের মধ্যে সভাপতি পদে যুবদল নেতা নজরুল ইসলাম ও বিএনপি নেতা সুহেল আহমদ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা সুহেল মাহমুদ ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ।

উল্লেখ্য, সিলেট যুবদলের নেতাকর্মীদের দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী মাসে। আগামী ১০ সেপ্টেম্বর জেলা যুবদল এবং ১১ সেপ্টেম্বর মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন