৩১ আগস্ট ২০২২


দক্ষিণ সুরমায় বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একজন পুরুষের। লাশটি পচে দুর্গন্ধ বের হচ্ছিলো। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যাক্তির নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালকুদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন এবং এ থেকে উৎকট দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে বস্তার কাছে গিয়ে একটি হাত দেখতে পায়। লাশটি একজন পুরুষের। ধারণা করা যাচ্ছে, অনন্তত ৩ দিন আগে মৃত্যু হয়েছে। হয়তো খুনের পর লাশ বস্তাবন্দী করে লোকজনের অগোচরে এখানে এসে ফেলে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন