১২ নভেম্বর ২০২০


সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, সুস্থ ৫৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫৫ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৪৬, সুনামগঞ্জের ৫ এবং মৌলভীবাজারের ৪ জন করে রয়েছেন। আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৭৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ১৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭২ জন, হবিগঞ্জে ১৫৪৯ জন এবং মৌলভীবাজারের ১৭০২ জন সুস্থ হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৮ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩২, হবিগঞ্জে ১ হাজার ৮৬২ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯০৫ জন। এরমধ্যে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০ হাজার ৪৭৯ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২০ হাজার ২৭৬ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন।

শেয়ার করুন