২১ এপ্রিল ২০২৩


সিলেটে কখন, কোথায় ঈদের জামাত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদের প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে ঈদের জামায়াত। বরাবরের মতো এবারো ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।

ঈদের সবচেয়ে বড় জামায়াতক সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে। শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।

শাহী ঈদগাহে ঈদের জামাতে শরিক হওয়ার করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও কেন্দ্রীয় এবং স্থানীয় রাজনৈতিক নেতাসহ লাখো মুসল্লির।

দ্বিতীয় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে সকাল সাড়ে ৮টায়। এখানে ঈদ জামাতে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ হোসেন।

নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল সাড়ে ৯ টায়।

প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মিফতাহ উদ্দিন এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

এদিকে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামায়াতের ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানি। এ ঈদের জামায়াতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।

এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, ঈদুল আজহায় সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সিলেট জেলা ও মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈদের জামায়াত ঘিরে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে শাহী ঈদগাহ ময়দানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও নামাজের প্রস্তুতি ঘুরে দেখেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ।

এসএমপি কমিশনার সাংবাদিকদের জানান, সিলেট মহানগরে ৯০টি ঈদগাহ ও ৪৩৭টি মসজিদে হবে ঈদের জামাত। জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ড্রোনের ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি পুলিশ, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ থাকবে মাঠে। ঈদের দিন এবং পরদিন সিলেট মহানগরে কড়া নিরাপত্তা থাকবে।

 

শেয়ার করুন