২৫ আগস্ট ২০২২


জৈন্তাপুরে ট্রাক চাপায় শিশু নিহত

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় ট্রাক চাপায় জামিল আহমদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জামিল ছাত্র সরুফৌদ (সারীঘাট) গ্রামেন খলিলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকালে সারীঘাট পাথরঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

জানা যায়, সিলোট হতে ছেড়ে আসা জাফলং গামী ট্রাক সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট পাথরঘাট এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৮টায় মসজিদের মক্তব হতে বের হওয়া ছাত্রকে ধাক্কাদিলে দূর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে মকত্ব পড়ুয়া ছাত্র নিহত হয় ৷ ঘটনার পর পর স্থানীয় জনতা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে ৷

দুর্ঘটনার সংবাদ পেয়ে রাস্তা অবরোধের বিষয় জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের ওসি গোলাম দস্তগীর আহমেদ ৷ এসময় স্থানীয় এলাকাবাসী দের নিয়ে দুর্ঘটনার স্বীকার হওয়া নিহত শিশুর সুষ্ট তদন্তের আশ্বাস দিলে স্থানীয় জনতা অবরোধ প্রত্যাহার করে ৷ দুর্ঘটনার নিহত শিশু নিকট আত্মীয় অনুরোধ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে দুপুর ২টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয় ৷

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সাধারণ জনতাদের সাথে বিষয়টি সুষ্ট সমাধানের আশ্বাস দিয়ে রাস্তার অবরোধ তুলে নেই৷ জেলা প্রশাসকের অনুমতি স্বাপেক্ষে নিহত শিশুর দাফন সম্পন্ন করা হয় ৷

শেয়ার করুন