২৪ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : সারাদেশের ন্যায় সিলেটেও সরকারি নির্দেশনায় নতুন কর্মঘণ্টায় অফিস চলছে। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংকগুলো ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ৮ টা থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, ব্যাংক নতুন সময়সূচিতে শুরু হয়েছে।
সকাল ৮টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে সকাল ৮টা থেকেই নিয়ম মেনে অফিসের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও ব্যাংক সমুহে সকাল ৯টা থেকে লেনদেন কার্যক্রম শুরু হয়েছে।