৮ আগস্ট ২০২২
শাবি প্রতিনিধি : পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল ১০ মহররম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সকল ক্লাস ও অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- পবিত্র আশুরা উপলক্ষে ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
উল্লেখ্য, হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে।