১২ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : নগরীর লন্ডনী রোড এলাক থেকে রুজিনা আক্তার (৩৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুজিনা কোম্পানীগঞ্জ উপজেলার ফাউয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার মেয়ে ও অগ্রণী আবাসিক এলাকার বাসিন্দা আলকাছ আলীর স্ত্রী।
বুধবার দুপুরে নিজ বাসা থেকে রুজিনার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, সকালে নিহতের স্বামী তার ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে যান। এরপর বাসায় এসে নিজেদের শয়ন কক্ষে প্রবেশ করতে চাইলে দরজা বন্ধ দেখতে পান। এসময় দরজার ফাঁকে দিয়ে তিনি নিজের স্ত্রী ঝুলন্ত দেহ দেখতে পান। নিহত গৃহবধু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন তার স্বামী।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত গৃহবধুর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে । তার লাশের সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১২ জুলাই/ডি/কেআর/ঘ.)