৬ জানুয়ারি ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটি।
তাদের দাবিগুলো হচ্ছে- ‘ফসল রক্ষা বাঁধের কাজ অবিলম্বে শুরু করতে হবে, বাঁধ নিমার্ণ কাজ তদারকিতে সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করতে হবে ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের পিআইসিতে রাখা যাবে না,।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধো আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর প্রমুখ।
মানববন্ধনে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
(আজকের সিলেট/৬ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)