৩১ জুলাই ২০২২


বিশ্বম্ভরপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

শেয়ার করুন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত মৃত রুমা আক্তার (৮) ঐ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ও মারিয়া আক্তার (৮) একই গ্রামের শফিক মিয়ার মেয়ে।

রোববার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী ও নিহতের দাদা আলী হোসেন জানান, পরিবারের সবার অগোচরে দুইবোন বাড়ির পাশে আবু হানিফার পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজতে বের হয় পরে পুকুরের পাড়ে তাদের জামা প্যান্ট দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। নিহত রুমা স্থানীয় ব্রাক স্কুলে পড়া লেখা করতো।

ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে গোসল করতে নেমে দুই বোন পানিতে ডুবে মারা যায়। নিহতের লাশ পরিবারের কাছে রয়েছে। ঘটনা বিশ্বম্ভপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার করুন