১০ মে ২০২২
শাবি প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আাগামীকাল বুধবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরআগে গত ১৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২৩ দিন ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র শব-ই-কদর, ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে গত ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়, তা মঙ্গলবার শেষ হচ্ছে।
এতে আগামীকাল বুধবার থেকে যথারীতিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।