৪ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের চতুল এলাকায় বেঙ্গল মনিটর নামক বিরল প্রজাতির একটি প্রাণী জনতার হাতে আটকের খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার বিকাল ০৪ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে সারী রেঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা মোঃ সাদ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বন কর্মকর্তার টিম জনতার হাত থেকে ধৃত বেঙ্গল মনিটর নামক বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করেন।
পরে বেঙ্গল মনিটর নামক বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে সারী রেঞ্জের বিট কর্মকর্তা (বনপ্রহরী) মোঃ রফিকুল আলম, খাদিমনগরের আব্দুল কাদির (এএএ), মোঃ গালিব আল মাহমুদ, মোঃ রাশিদ আলীর উপস্থিতে সারী রেঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা মোঃ সাদ উদ্দিন আহমেদ খাদিমনগর জাতীয় উদ্যানে এই বিরল প্রজাতির প্রাণীটিকে অবমুক্ত করেন।