৩০ জুলাই ২০২২


কুলাউড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৪০ বছর।

শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে ওই নারী মানসিক রোগী ছিলেন।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দুপুরে খবর পেয়ে বাঘেরটিকি এলাকায় রেললাইনের পাশে একটি জঙ্গলের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। এখনো কোন পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশের সুরতহালে ওই নারীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।

শেয়ার করুন