১৪ জুলাই ২০২২


সিলেটে করোনায় আরও এক মৃত্যু, শনাক্ত ২১

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে করোনাভাইরাসে নতুন আরও ২১জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৭ হাজার ১৬০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে এক নারীর (৯০) মৃত্যু হয়েছে। তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা ছিলেন।

বুধবার বিকালে তিনি সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার  এ তথ্য নিশ্চিত করে  শামসুদ্দিন হাসাপাতালের আবাসিক চিকিৎসক মো. মিজানুর রহমান বলেন, ওই নারী ঈদের আগের দিন হাসপাতালটিতে ভর্তি হন। পরে তার শরীরে করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট ৬৭ হাজার ১৬০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৫ হাজার ৫১০ জন।

এ পর্যন্ত করোনায় সিলেট বিভাগে মারা গেছেন মোট ১ হাজার ২৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯২১, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ৭২ জন।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ পর্যন্ত ১২৩ জন।

শেয়ার করুন