৩ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট এম এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইর একটি ফ্লাইটে (এফজেড-৫৯৫)স্বর্নের চালান আসছে এই সন্দেহে বিমানটিতে তল্লাশী চালাচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
বুধবার বেলা পৌনে ৫টার দিকে ফ্লাইটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
বিমানটিতে ১৪৮জন যাত্রীর সকলকে নামিয়ে সেখানে তল্লাশী চালানো হচ্ছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে চালানো হচ্ছে তল্লাশী অভিযান।
(আজকের সিলেট/৩ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)