১৯ জুলাই ২০২২


কমলগঞ্জে নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি পাহাড়ি ছড়া থেকে বিপুল বাউড়ি (৫০) নামক নিখোঁজ এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বিপুল বাউরী আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।

মঙ্গলবার সকালে আলীনগর ইউনিয়নের কামোদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। এই ঘটনায় সোমবার পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার পুলিশের অফিসার ইনচার্জ ওসি ইয়ারদুস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

শেয়ার করুন