৫ ডিসেম্বর ২০২৩


গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলা : নিহত ৫০

গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি হামলায় আহত শিশুদের চিকিৎসার জন্য আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। গত শনিবারের ছবি। —সংগৃহীত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) রাতে বার্তাসংস্থা ওয়াফার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানায়,ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দু’টি স্কুলে এ হামলা চালানো হয়। হামলার শিকার এই স্কুল দু’টিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

এর আগে সোমবার গাজার দক্ষিণের প্রধান শহর খান ইউনিসের কিছু অংশ ছেড়ে যেতে ফিলিস্তিনিদের নির্দেশ দেয় ইসরায়েল। তবে বাসিন্দারা বলেছেন, তাদের যে এলাকায় যেতে বলা হয়েছে সেগুলোও হামলার কবলে পড়েছে।

 

উল্লেখ্য,গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এএস // আতারা

শেয়ার করুন