১৯ জুলাই ২০২২


সিলেটে মুজিববর্ষের ঘর পাচ্ছে আরো ১২৬টি গৃহহীন পরিবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে ১২৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।

মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে সাাংবদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিলো দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের ঘর উপহার দেওয়া। গৃহ ও ভূমিহীনদের আশ্রয়ণের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১৩টি উপজেলায় দ্বিতীয় ধাপের ৩য় পর্যায়ে মােট ১২৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় ভার্চুয়াল এসব ঘরের চাবি হস্তান্তর করবেন।

এই ধাপে সিলেট সদরে ২৬টি, গােয়াইনঘাট উপজেলায় ৪০টি, কোম্পানীগঞ্জে ১৫টি, ফেঞ্চুগঞ্জ ২৯টি ও জৈন্তাপুর উপজেলায় ১৬টি ঘর হস্তান্তর করা হবে।

শেয়ার করুন