১২ জুলাই ২০২২


সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ শুরু

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক : সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর আবারও সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ শুরু হয়েছে। এরআগে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম।

তিনি জানান, রেললাইনের ক্ষতিগ্রস্ত স্লিপারগুলো মেরামত এবং লাইনচ্যুত ওয়াগন রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর তেলবাহী ট্রেন বিজয় নগরের মুকুন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি লাইনচ্যুত হয়। ট্রেনটির পিছনের ৬ নাম্বার বগির সামনের ২টি চাক্কা লাইনের উপর থেকে পরে যায়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন