৬ জুলাই ২০২২


পবিত্র হজে আরও এক বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যুর হয়েছে। তার নাম মো. আবদুল মোতালিব (৫৮)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০। সোমবার পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১৩ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁদের মধ্যে পুরুষ নয় ও নারী চারজন ।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

হজ ফ্লাইট শুরুর পর সোমবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫৩ জন বাংলাদেশি।

এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন।

১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

বাংলাদেশি হজযাত্রীর জনতাত্ত্বিক পরিসংখ্যান প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, হজযাত্রীদের মধ্যে ব্যবসায়ী ২৬ দশমিক ১৮ শতাংশ, গৃহিণী ২৯ দশমিক ৬০ শতাংশ, চাকরিজীবী ১৬ দশমিক ২৫ শতাংশ, কৃষিজীবী ৮ দশমিক ৫২ শতাংশ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ৪ দশমিক ৯৮ শতাংশ।

হজযাত্রীদের বয়সভিত্তিক শ্রেণীবিন্যাসে দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী ৬১ দশমিক ৫৮ শতাংশ, ৪১-৬০ বছর ৬৫ দশমিক ৮২ শতাংশ, ১৮-৪০ বছর বয়সী ১২ দশমিক শূন্য ৪ শতাংশ, ১৮ বছরের কম বয়সী রয়েছেন শূন্য দশমিক ৫৬ শতাংশ।

বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৫ শতাংশ ও নারী ৩৫ শতাংশ রয়েছেন।

অন্যদিকে আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের হজযাত্রী সবচেয়ে বেশি। এ বিভাগের হজযাত্রী ৩৭ শতাংশ।

এছাড়া হজযাত্রীদের মধ্যে চট্টগ্রামের ১৮, রাজশাহীর ১৮, খুলনার ৭, রংপুরের ৯, ময়মনসিংহের ৬, বরিশালের ৩ ও সিলেটের ২ শতাংশ রয়েছে।

শেয়ার করুন