১ জানুয়ারি ২০১৮


শাহপরাণে মাদকসহ গ্রেফতার ১

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকায় রোববার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মো. ফখরুল ইসলাম (৩০) সিলেটের দক্ষিণ সুরমা থানার বড়ইকান্দি খোজার খোলা গ্রামের মনতু মিয়ার ছেলে। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল শাহপরাণ থানার টুলটিকর জামে মসজিদের বিপরীতে উদীয়মান লেডিস এন্ড জেন্টস টেইলার্স সামনের পাঁকা রাস্তা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১’শ ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

(আজকের সিলেট/১ জানুয়ারি/এসটি/ঘ.)

শেয়ার করুন