৩ জুলাই ২০২৩


জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

শেয়ার করুন

সজিব শর্মা, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ঈদের দিন থেকে অব্যাহত টানা বৃষ্টিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জগন্নাথপুরের নলজুর নদীসহ সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে যাত্রাপাশা, পূর্ব ভবানিপুর, চিলাউরা, কলকলি, টিয়ার গাঁও, সাতহালসহ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নদীরপানি বৃদ্ধি পাওয়ায় ডুবে যাচ্ছে উপজেলার রাস্তা ঘাট। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার মানুষের।

উপজেলার পাঠলী ইউনিয়নের বাসীন্দা প্রজেশ শর্মা জানান, কিছুদিন থেকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে। ভাড়ি বৃষ্টিপাতে আমাদের এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকর নিম্নাঞ্চলের মানুষের বাড়ি-ঘরে পানি উঠে যাচ্ছে।এতে করে অনেক কষ্ট করে আমাদের চলাফেরা করতে হচ্ছে। দিপক দে বলেন, নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় যাত্রাপাশা এলাকার অনেক বাড়ির রাস্তা পানির নিছে তলিয়ে যাচ্ছ।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সকল নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। এতে পৌরশহরের অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছ।

শেয়ার করুন