২ জুলাই ২০২২


বন্যার্থদের পাশে নারীনেত্রী কুমকুম

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিলেট সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট অরগানাইজেশানের প্রতিষ্ঠাতা সভাপতি, নারীনেত্রী ফাহিমা আহাদ কুমকুম। নিজের ব্যাক্তিগত তহবিল থেকে দিচ্ছেন খাদ্য সহায়তা।

শনিবার বিকেলে উপজেলার দাউদপুর, ইলাইগঞ্জ ও তুরুকখলা এলাকায় দুর্গত মানুষদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করেন।

তিনি বলেন, মানুষ তো মানুষেরই জন্য। সিলেটে শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ খুবই অসহায়। তাই নিজের সাধ্যমত এই অসহায় মানুষদের পাশে থাকার চেষ্ঠা করছি।

এসময় উপস্থিত ছিলেন- এডভোকেট লোকমান আহমদ, গোলাম কিবরিয়া, জাহারা আহাদ রুবিন, জীয়াউর রহমান, নজরুল ইসলাম, কাওসার আহমদ, ফারুক আহমেদ, মনোয়ারা বেগম প্রমুখ।

শেয়ার করুন