২৫ জুন ২০২২


দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে প্রবাসীর নগদ অর্থ প্রদান

শেয়ার করুন

দোয়ারাবাজার (ছাতক) প্রতিনিধি : মানুষই শ্রেষ্ঠ ধর্ম। তাই, মানবতাই হোক আমাদের সবার ধর্ম,,,,মানবতার ফেরিওয়ালা দোয়ারাবাজার উপজেলার কৃতিসন্তান ইতালি প্রবাসী রাজীব দেব নাথ রাজু বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন।

শনিবার সকালে তাঁহার জন্মদাতা পিতা যতিন্দ্র দেব নাথ ও মেজ ভাই কৃপেশ দেব নাথ গোয়ারাই-চৌমুহনী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সেই অর্থ প্রদান করেন।

সে সময় বন্যায় ক্ষতিগ্রস্তরা জানান, ”গত চার-পাঁচদিন ধরে ঘরে -দুয়ারে পানি এমতাবস্থায় কেউ বের হতে পারছেন না। চাল ডাল ক্রয় করার মতো অর্থকড়িও নেই। আজ প্রবাসী ভাই(রাজীব) আমাদের ‘এক হাজার টাকা (১০০০)’ করে দিয়েছেন। এতে আমরা খুব খুশি, অন্তত নিজের বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারব। আল্লাহ তাদের ভালো করুক।

প্রবাসী বাবু রাজিব বলেন, এমন দুর্ভোগের সময় তাদের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষ মানুষের জন্য। তাই সরকারের দিকে না তাকিয়ে,,, আসুন বন্যার্ত মানুষের পাশে দাড়াই,, যথাসাধ্য তাদের সাহায্য-সহযোগীতা করি। একইসাথে ঈশ্বরের কাছে দুই হাত তুলে প্রার্থনা করি- ঈশ্বর যেন এমন দুর্যোগময় সময় থেকে তাদের দ্রুত মুক্তি প্রদান করেন এবং স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন ফিরিয়ে দেন।

দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম চৌধুরী বলেন, সত্যি, এটা খুবই প্রশংসনীয় কাজ। প্রবাসী যুবক বাবু রাজিবের মতো গ্রামের অন্যান্য প্রবাসী ও প্রভাবশালীদের এগিয়ে আসা উচিৎ। কেননা সরকার যে পরিমান ত্রাণ দিচ্ছে তা গ্রামের জনসংখ্যার দিক দিয়ে যথেষ্ট নয়। তাই মানবতার দিকে তাকিয়ে আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আহ্বান করছি।

উল্লেখ্য, গত ১৬ জুন উজান তেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ছাতক-দোয়ারায় ভয়াবহ বন্যা দেখা দেয়। যা গেল ১২২ বছরেও এমন বন্যা কেউ দেখেনি। এতে পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। এখন পর্যন্ত এ বন্যায় সেখানে ৮ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন