২৪ সেপ্টেম্বর ২০২৩


সুনামগঞ্জে বিষপান করিয়ে ৩ সন্তান হত্যা : বেঁচে আছে নারী

শেয়ার করুন

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর সাথে ঝগড়া করে বিষ পান করিয়ে তিন শিশুসন্তানকে হত্য করেছে এক নারী। রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিজেও বিষপানের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। নিহত ৩ শিশু হলো- শাহেদ (৫) তামজিদ (১৩) ও সাকিবা (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীরের সঙ্গে তার স্ত্রী যমুনা বেগম (৩৫) রবিবার সকালে ঝগড়া করেন। ঝগড়ার পর যমুনা তার নি সন্তানকে ঘরে রাখা কীটনাশক পান করায় এব্ং নিজেও পান করে বলে জানায়।

এক পর্যায়ে ঘরের লোকজন বিষয়টি দেখতে পেয়ে মাসহ তিন সন্তানকে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিন সন্তানকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান- কীটনাশক পানে ৩ সন্তানের মৃত্যু হয়েছে। মাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা দীলিপ কুমার দাশ বলেন- মা বেঁচে আছে এখন। কিন্তু তিন সন্তান মারা গেছে। তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন