১৫ জানুয়ারি ২০২৩


বড়লেখায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় স্বদেশে আগমন উপলক্ষে ৪ জন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন বোয়ালী গ্রামের কুয়েত প্রবাসী ছালেক আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওসার আহমদ, কাশেম আহমদ, ফ্রান্স প্রবাসী আমিনুল ইসলাম।

রবিবার রাতে পরিষদের উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কাশেম আহমদের বাড়িতে এই সংবর্ধনা দেওয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক সাকিল আহমদের সঞ্চালনায় ও সভাপতি মোহাম্মদ নাইমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুয়েত প্রবাসী ছালেক আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী কাওসার আহমদ, কাশেম আহমদ, ফ্রান্স প্রবাসী আমিনুল ইসলাম, পরিষদের সাবেক সভাপতি আশফাক জুনেদ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হিসাম।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি কাওসার আহমদ, হাকিম আহমদ, সহ সাধারণ সম্পাদক আবু সাইদ,সাংগঠনিক সম্পাদক রামিম আহমদ, প্রচার সম্পাদক মুমিন আহমদ, অর্থ সম্পাদক জামান আহমদ, শিক্ষা সম্পাদক আরাফাত আহমদ, অফিস সম্পাদক আহবাব হোসেন জুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক আহমদ, নাইম আহমদ প্রমুখ।

শেয়ার করুন