৩০ ডিসেম্বর ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ ।
শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপুর্ণ জমিতে ধানের চারা রোপন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত হন অন্তত ৬৩ জন । এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে মাহবুবুল হক জানান, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে দু’জন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
(আজকের সিলেট/৩০ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)