২৯ ডিসেম্বর ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এর পাইপ লাইন বিস্ফোরনে ২ জন আহত। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ড টিকরবাড়ী এলাকায় অবস্থিত আরপিজিসিএলে এ ঘটনার সূত্রপাত ঘটে। বিস্ফোরনে আহত ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন ও মেকানিক সাঈম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রাপ্ত সংবাদে জানা যায়, আরপিজিসিএল’র একটি জ্বালানী তরল পদার্থের পাইপ লাইন লিকেজ হলে ম্যানেজার ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন ও মেকানিক সাঈম উদ্দিন তা মেরামতের চেষ্টা করে। এ সময় পানি ও তেলের মিশ্রণ হলে বিস্ফোরনের সৃষ্টি হয় বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে আরপিজিসিএল’র জিডিএম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমি শুনেছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ২ জন আহত হয়েছে, বর্তমানে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি, এমডি ও জিএম কে সাথে নিয়ে আসতেছি।
সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রুহিন খান ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও এভাবে বিষ্ফোরণের ঘটনা ঘটে। দেখা যায় কৃর্তপক্ষ তদন্ত কমিটি গঠন করে কিন্তু পরবর্তীতে সুষ্ট কোন পদক্ষেপ না নেয়ার ফলে বার বার এরকম ঘটনার সুত্রপাত হচ্ছে। এ নিয়ে আমরা প্লান্টের চর্তুপার্শের বাসিন্দারা আতংঙ্কে রয়েছি। বিশেষ করে গ্যাস বিস্ফোরণ হওয়ার ফলে মারাত্বক রকমের বিকট আওয়াজ করে। তখন এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণ আতংঙ্কগ্রস্থ হয়ে পড়েন। তিনি এসমস্ত ঘটনার সুষ্ট তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
(আজকের সিলেট/২৯ ডিসেম্বর/ডি/এসসি/ঘ.)