১৭ জুন ২০২২


বন্যা পরিস্থিতি অবনতি, সিলেট-সুনামগঞ্জে সেনা মোতায়েন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে দুই জেলার বিভিন্ন উপজেলায় শুক্রবার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার সিলেট জেলার সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক এলাকায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা ও সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।

আইএসপিআর জানায়, সেনা সদস্যদের পাঁচটি কাজ দেওয়া হয়েছে-

১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া।

২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন ও উদ্ধারকৃত ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।

৩. চিকিৎসা সহায়তা দেওয়া।

৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন ও অন্যান্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।

৫. সীমিত পরিসরে খাদ্য ও সুপেয় পানি সরবরাহ করা।

শেয়ার করুন