২০ অক্টোবর ২০২২


গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শেয়ার করুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, নিহত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ড থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিসের সাথে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তবে দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীর বিভিন্ন অংশ থেঁতলে যায়। লাল রঙের গ্লামার মোটরসাইকেলের নাম্বার (সিলেট-হ ১৪-৫১৭৪)।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। লাশ থানায় নিয়ে আসছি।

শেয়ার করুন