১৭ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট-সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠানো হচ্ছেবলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভুক্তভোগীদের জন্য চাল, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস, সেনাবাহিনী, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা কবলিত এলাকায় সহায়তার জন্য কাজ করছ। পানি বন্দী মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তারা নৌকাযোগে পানি বন্দী মানুষদের উদ্ধারে সহায়তা করবেন।
শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বন্যার্ত মানুষকে উদ্ধার ও তাদের সাহায্যে সেনাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সেনানিবাসের জিওসির সঙ্গে কথা বলেছেন।
ক্যান্টনমেন্টের জিওসি জানিয়েছেন, তারা বন্যা কবলিতদের উদ্ধার ও তাদের সাহায্যে খুব দ্রুত পদক্ষেপ নেবে। পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে সিলেট সেনানিবাসের জিওসির নেতৃত্বে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় গিয়েছে।
সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেনাবাহিনী উদ্ধার কাজ ও সাহায্যে নেমেছে। সেনা সদস্যরা এখন সদরের বিভিন্ন এলাকায় উদ্ধার ও সাহায্য কার্যক্রম পরিচালনা করছেন।